তানোরে জাকারিয়া হোসেন নামে এক মাদকসেবী ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা। বৃহস্পতিবার দুপুরে পৌর সদরের তানোর গ্রামের নিজবাড়িতে ছেলেকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেন বাবা আব্দুর রাজ্জাক। পরে ভ্রাম্যমাণ আদালতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো মাদকাসক্ত ঐ যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। ওসি রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
