দিনাজপুরের হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ভ্রাম্যমাণ ভেটেরিনারি ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি হাসপাতালের সামনে এই ভ্রাম্যমাণ ক্লিনিকের উদ্বোধন করেন হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু আবুল কাসেম।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, ভ্রাম্যমাণ ভেটেরিনারি ক্লিনিক (বিশেষায়িত অ্যাম্বুলেন্স) একটি নতুন ধারণা, মানুষ অসুস্থ হলে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে, কিন্তু পশুপাখির জন্য এ ধরনের কোনো ব্যবস্থা নেই। সেই চিন্তা থেকেই এ ভ্রাম্যমাণ ক্লিনিকের উদ্যোগ নেওয়া।
