স্পোর্টস ডেস্ক
সাবেক শিষ্য সার্জিও রামোসের ভূয়সী প্রশংসাই করলেন সাবেক স্পেন কোচ ফার্নান্দো হিয়েরো। তার বিশ্বাস, রিয়াল মাদ্রিদ অধিনায়ক অবসর গ্রহণের আগ পর্যন্ত তার কৃতিত্বের জন্যে প্রাপ্য প্রশংসাটা পাবেন না। রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার ক্লাব ও জাতীয় দলের হয়ে সব ধরনের রেকর্ড ভেঙেই চলেছেন। ১৭ বছর দীর্ঘ ক্যারিয়ারে ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবলের সব ধরনের শিরোপাও জিতেছেন তিনি। এমন কিংবদন্তির কদর অবসরের আগ পর্যন্ত করতে পারবে না ফুটবল বিশ্ব, মনে করেন হিয়েরো। তিনি বলেন, ‘সার্জিও ফুটবলের জন্যে যে অর্থ বহন করে তা কদর পাবে যখন সে অবসর নেবে।’
