টেকনাফে ইয়াবাসহ নারী আটক

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০৩:১০

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের মাদক বিরোধী সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আটক করা হয়।

সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে টেকনাফ ক্যাম্পের একটি র‌্যাব দল উপজেলার হ্নীলা মোচনী এলাকায় সাজেদুল আলমের বাড়িতে অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ কোহিনুর আক্তারকে (২১) আটক করে। কোহিনুর সাজেদুল আলমের স্ত্রী।

আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।  

র‌্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্প কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব (এক্স বিএন) পিপিএম বিষয়টি নিশ্চিত করেন।

ইত্তেফাক/জেডএইচ