বাংলাদেশিরা মালয়েশীয় তরুণীদের বিয়ে করে নিয়ে যাচ্ছে :মাহাথির

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ০০:১০

মালয়েশিয়ায় কাজ করতে এসে বাংলাদেশিরা সুন্দরী মালয়েশীয় তরুণীদের বিয়ে করে দেশে নিয়ে যাচ্ছে। মালয়েশীয় নাগরিকরা এখনই সতর্ক না হলে ভবিষ্যতে বিয়ের জন্য আর মেয়ে পাবেন না। গত শনিবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এ কথা বলেন।

মাহাথির মোহাম্মদ বলেন, বর্তমানে প্রচুর বাংলাদেশি এ দেশে আসছে। তাদের সংখ্যা ২০ লাখ। তারা সুন্দরী মালয় তরুণীদের বিয়ে করে বাংলাদেশে নিয়ে যাচ্ছে। আপনারা যদি সতর্ক না হোন তাহলে সামনে বিয়ে করার জন্য আর মেয়ে পাবেন না।

তিনি আরও বলেন, আমরা মালয়েশিয়ানরা কাজ করতে চাই না। তাই বাংলাদেশিরাই এখানে এসে সব কাজ করছে। যদি মালয়েশিয়ানরা নিজ দেশে কর্তৃত্ব করতে চায় তাহলে তাদের কঠোর পরিশ্রম করতে হবে। তাদের ভালো পড়াশুনা করতে হবে। দেশের জন্য কাজ করার বিষয়ে দায়িত্বশীল হতে হবে।

মাহাথির মোহাম্মদ বলেন, মালয়েশিয়ায় প্রচুর বাংলাদেশি, পাকিস্তানি, ভারতীয় এবং মধ্যপ্রাচ্য, ইরান, মধ্য এশিয়াসহ বিভিন্ন অঞ্চলের মানুষ রয়েছে। কে মালয়েশিয়ান নাগরিক, কে নন, এ নিয়েই এখন আমরা দ্বিধান্বিত। ওয়ার্ল্ড অব বাজ নামে এক অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়েছে।