মেলান্দহে নবজাতকের মৃতদেহ উদ্ধার

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০৩

জামালপুরের মেলান্দহে নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৮টার দিকে মালঞ্চ এলাকা থেকে এই মৃতদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, জামালপুর-দেওয়ানগঞ্জ বিশ্বরোডের পাশে পলিথিনে মোড়ানে মৃত নবজাতকটি এলাকাবাসির নজরে আসলে পুলিশে খবর দেয়। পরে পুলিশ নবজাতকের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এমআরএম