জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ২০:০৯

বাংলা

মো. সুজাউদ দৌলা, সহকারি অধ্যাপক

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

 

 

অতিথির স্মৃতি

 

প্রশ্ন ১। ‘অতিথির স্মৃতি’ গল্পটির রচয়িতা কে?

উত্তর: শরত্চন্দ্র চট্টোপাধ্যায়।

প্রশ্ন ২। শরত্চন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?

উত্তর: ১৮৭৬ সালে।

প্রশ্ন ৩। শরত্চন্দ্র চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর: পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে।

প্রশ্ন ৪। শরত্চন্দ্র চট্টোপাধ্যায় কোথায় সাহিত্যসাধনা শুরু করেন?

উত্তর: রেঙ্গুনে।

প্রশ্ন ৩০। শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের প্রকাশিত প্রথম উপন্যাস কোনটি?

উত্তর: বড়দিদি।

প্রশ্ন ৩১। শরত্চন্দ্রের ‘বড়দিদি’ উপন্যাস কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৯০৭ সালে।

প্রশ্ন ৩২। শরত্চন্দ্রের ‘বড়দিদি’ উপন্যাস কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উত্তর: ‘ভারতি’ পত্রিকায়।

প্রশ্ন ৩৩। শরত্চন্দ্রের ‘শ্রীকান্ত’ উপন্যাসের কতটি খণ্ড?

উত্তর: চারটি খণ্ড।

প্রশ্ন ৩৪। বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী বলা হয় কাকে?

উত্তর: শরত্চন্দ্র চট্টোপাধ্যায়কে।

প্রশ্ন ৩৫। শরত্চন্দ্র চট্টোপাধ্যায় কোথায় মৃত্যুবরণ করেন?

উত্তর: কলকাতায়।

প্রশ্ন ৩৬। শরত্চন্দ্র চট্টোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন?

উত্তর: ১৯৩৮ খ্রিস্টাব্দের ১৬ই জানুয়ারি।

 

       পড়ে পাওয়া

 

প্রশ্ন ১। লেখক ও তাঁর বন্ধুদের সংশয় চিরকাল কে দূর করে এসেছে?

উত্তর: বিধু।

প্রশ্ন ২। কাদের মাঠের বাগানে চাঁপাতলী জাতের আমগাছ আছে?

উত্তর: বাড়ুয্যেদের মাঠের বাগানে।

প্রশ্ন ৩। কালবৈশাখী কখন হয়?

উত্তর: বৈশাখ মাসে।

প্রশ্ন ৪। বাক্সটি কার পায়ে বেঁধেছিল?

উত্তর: বাদলের।

প্রশ্ন ৫। বাক্সটি কোথায় লুকিয়ে রাখা হয়েছিল?

উত্তর: বাদলদের বাড়ির বিচুলিগাদায়।

প্রশ্ন ৬। নোটিস লিখে কতখানা কাগজ টাঙানো হয়েছিল?

উত্তর: তিনখানা

প্রশ্ন ৭। কাগজ টাঙানোর কতদিন পরে একজন লোক এসেছিল?

উত্তর: তিনদিন পরে।

প্রশ্ন ৮। বন্যায় কারা নিরাশ্রয় হয়ে পড়ল?

উত্তর: অম্বরপুর চরের কাপালিরা।

প্রশ্ন ৯। টিনের বাক্সের ভেতর কী ছিল?

উত্তর: প্রায় আড়াইশ টাকার গহনা আর পঞ্চাশ টাকা।

প্রশ্ন ১০। কে বড় হলে উকিল হবে?

উত্তর: বিধু।

প্রশ্ন ১১। টিনের বাক্সটি কী রঙের ছিল?

উত্তর: সবুজ রঙের।

প্রশ্ন ১২। ‘বিচুলিগাদা’ কী?

উত্তর: ধানের খড়ের স্তূপ।

প্রশ্ন ১৩। দেবমন্দিরে সামনের ঘর যেখানে নাচ-গান হয় তাকে কী বলে?

উত্তর: নাটমন্দির।