ডিজিটাল রেভিনিউ মোবিলাইজেশন নিয়ে আলোচনা অনুষ্ঠিত

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:০৯

সফটওয়্যার শীর্ষক মেলা সফটএক্সপো ২০২০-এর প্রথম দিনেই ‘ইমপ্লিমেন্টেশন অব ডিজিটাল রেভিনিউ মোবিলাইজেশন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মূলত ভ্যাট সফটওয়্যার ব্যবহার আইনে জটিলতা অবসন এবং এর বাস্তবায়ন অগ্রসর করার লক্ষ্যে ব্যবসায়ী, এনবিআর কর্মকর্তা ও ভ্যাট  সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের প্রধান ব্যক্তিদের নিয়ে এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন । এই অনুষ্ঠানে এনবিআরের পক্ষে ভ্যাট ইমপ্লিমেন্টেশন ও আইটি বিষয়ক সদস্য জামাল হোসাইন, ভ্যাট ইন্টেলিজেন্স বিভাগের ডিরেক্টর জেনারেল সৈয়দ মুসফিকুর রহমান, এনবিআর সিস্টেমস ম্যানেজার মো. শফিকুর রহমান; বেসিসের পক্ষে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির, সিনিয়র সহ-সভাপতি ফারহানা এ রহমান, সহ-সভাপতি মুশফিকুর রহমান, সাবেক সভাপতি হাবিবুল্লাহ এন করিম, সাবেক সভাপতি রফিকুল ইসলাম রউলী; ভ্যাট সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষে ডিভাইন আইটি সফটওয়্যার টেকনোলোজি পার্কের প্রতিষ্ঠাতা ইকবাল রাসেল, মিডিয়াসফট লিমিটেডের প্রতিষ্ঠাতা গোপাল দেবনাথসহ সকল ভ্যাট সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের প্রধান ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।

আলোচনায় ইকবাল রাসেলের প্রশ্নের জবাবে ভ্যাট ইন্টেলিজেন্স ডিজি সৈয়দ মুশফিকুর রহমান সফটওয়্যারগুলোর গুণগতমান ও বেশি ডাটা নিয়ে রিটার্ন তৈরি করার জন্য সক্ষম করার আহবান জানান।