গ্যাজেট অ্যান্ড গিয়ারের আউটলেট মোহাম্মদপুরে

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:০৯

স্মার্টফোন প্রেমীদের গ্যাজেটের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান গ্যাজেট অ্যান্ড গিয়ারের ১৫তম আউটলেট চালু হলো রাজধানীর মোহাম্মদপুরের টোকিও স্কয়ারে। সম্প্রতি মোহাম্মদপুর, আদাবর, শ্যামলীর ক্রেতাদের চাহিদা বিবেচনা করে টোকিও স্কয়ারে এই আউটলেট চালু করা হলো বলে জানান এর উদ্যোক্তারা।

গ্যাজেট অ্যান্ড গিয়ারের অন্যান্য আউটলেটের মতো টোকিও স্কয়ারের আউটলেটে পাওয়া যাচ্ছে অ্যাপল, স্যামসাং, ভিভো, অপ্পো, শাওমি, হুয়াওয়ে, মটোরোলা, ওয়ান প্লাস ব্র্যান্ডের স্মার্টফোন, ট্যাব ও ল্যাপটপ। এসব ব্র্যান্ডের পণ্যে রয়েছে ১ বছরের অফিসিয়াল ওয়ারেন্টিসহ মাসিক কিস্তিতে কেনার সুবিধা। এছাড়া মোবাইলফোন, ট্যাব ও ল্যাপটপের প্রয়োজনীয় সব এক্সেসরিজও পাওয়া যাচ্ছে আউটলেটে।

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ব্যবস্থাপনা পরিচালক নূরে আলম শিমু বলেন, আমরা একই জায়গায় গ্রাহকদের সব আন্তর্জাতিক ব্র্যান্ডের মোবাইল সম্পর্কে  ধারণা দিয়ে তাদের চাহিদা অনুযায়ী সঠিক প্রযুক্তি পণ্য কেনার সিদ্ধান্ত নিতে সহায়তা করছি। গ্যাজেট অ্যান্ড গিয়ারের পণ্য সম্পর্কে বিস্তারিত জানা যাবে gadgetandgear. com ঠিকানা থেকে।

 

 

০