টেকনাফে বনজ সম্পদ রক্ষায় পর্যবেক্ষণ ও মতবিনিময়

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৯

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজারের টেকনাফে প্রাকৃতিক পাহাড়ি বনজ সম্পদের বিদ্যমান অবস্থা, অবৈধ পাহাড় কাটা, জবরদখল করে বসত-বাড়ি তৈরি এবং বনসম্পদ উজাড় পরিস্থিতি সরেজমিনে দেখা এবং যা অবশিষ্ট রয়েছে তা সমন্বিতভাবে রক্ষার উদ্যোগ গ্রহণের জন্য স্থানীয়দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে এ সময় টেকনাফে বন রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ, হ্নীলা বিট কর্মকর্তা এ কে এম মামুনুর রহমান, এফ জি শাহিন আহমেদ ও এফ জি মাসুদ পারভেজসহ বন বিভাগের লোকজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সমন্বিত এই পর্যবেক্ষণ দলটি হ্নীলা বিটের মরিচ্যাঘোনা, পানখালী ঢালাপথ, লেচুয়াপ্রাং এলাকায় সরকারী বনভূমির অবস্থা, জবরদখল, পাহাড় কর্তন ও বনের গাছপালা কাটার সার্বিক পরিস্থিতি পরিদর্শন এবং স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এর আগে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে বন রক্ষায় এক মতবিনিময় সভায় মিলিত হন।