কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের কাউখালীর কেউন্দিয়া বাজারের একটি ক্লাবে অভিযান চালিয়ে আটক ১১ জন জুয়াড়িকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় আটক ১০ জনকে এক মাস ও একজন জুয়াড়িকে ১০ দিন কারাদণ্ড দেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখা। এ সময় কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। এক মাস করে দণ্ডপ্রাপ্তরা হলেন : উপজেলার কেউন্দিয়া গ্রামের সেলিম (৫৫), লুত্ফর রহমান (৫৫), আতিকুর রহমান (৪৭), রমিজউদ্দিন (৪৬), টিপু তালুকদার ৩৮), মো. মিরাজ (৩৫), নাজমুল ইসলাম (৩৫), ফয়েজউদ্দিন (৩৮), মো. নাহিদ (৩০), হাফিজুর রহমান (৩৫)। আর এমদাদুল হককে (৬৪) ১০ দিনের কারাদণ্ড দেয় আদালত।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রকাশ্য জুয়া খেলার দায়ে ১১ জনের সাজার বিষয়টি নিশ্চিত করেন।
