শাহ সুফি হযরত মাওলানা জাহাঙ্গীর খান (রহ.)-এর ১৩৮তম বার্ষিক ইসালে সাওয়াব ও ওয়াজ মাহফিল আজ শনিবার বিকাল ৩টা থেকে ১৭ ফেব্রুয়ারি সোমবার বিকাল ৩টা পর্যন্ত পীর সাহেবের বাড়ি চাকুলিয়া দরবার শরিফ, সাভারে অনুষ্ঠিত হবে। মাহফিলে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত ওলামায়ে কেরামগণ তাশরিফ আনবেন এবং হাদিসের আলোকে মূল্যবান বয়ান পেশ করবেন। যাতায়াতের সুবিধার্থে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর অথবা সাভার বাসস্ট্যান্ড হতে রিকশা, লেগুনা অথবা প্রাইভেট পরিবহনে চাকুলিয়া পীর সাহেবের বাড়ি—এই পথ অনুসরণের অনুরোধ করা হয়েছে।-প্রেস বিজ্ঞপ্তি
