পিডিবির নতুন চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ২২:০০

প্রকৌশলী মো. বেলায়েত হোসেন গত ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের ৩৭তম চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন। তিনি পূর্ববর্তী চেয়ারম্যান (অতি. দায়িত্ব) মো. জহুরুল হকের স্থলাভিষিক্ত হলেন। বর্তমান পদে নিয়োগের আগে তিনি বিউবোর সদস্য উত্পাদন (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মো. বেলায়েত হোসেন ১৯৬৩ সালের ১ ফেব্রুয়ারি মাদারীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৪ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে (যন্ত্র কৌশল) প্রথম বিভাগে চতুর্থ স্থান অধিকার করেন। ১৯৮৪ সালের    ২৮ অক্টোবর তিনি বিদ্যুত্ উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী পদে যোগদান করেন। —প্রেস বিজ্ঞপ্তি