প্রকৌশলী এ এম আমিনুল হক গত ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক হিসেবে যোগদান করেন। এ পদে যোগদানের পূর্বে তিনি বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) পদে কর্মরত ছিলেন। তিনি ১৯৮৩ সালে বুয়েট থেকে বি এস সি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ১৯৯১ সালে এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি ও ব্যাংকক, থাইল্যান্ড থেকে হাইড্রলিক অ্যান্ড কোস্টাল ইঞ্জিনিয়ারিং এ এম এস সি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৪ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী (পুর) পদে যোগদান করে বোর্ডের পানি বিজ্ঞান, নকশা ও মাঠ পর্যায়ের বিভিন্ন দপ্তরে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৬২ সালে সিরাজগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।—প্রেস বিজ্ঞপ্তি
