সাহায্যের হাত বাঁচাতে পারে শিল্পী ভাস্করকে

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ২২:০১

কামরুজ্জামান ভাস্কর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রি লাভ করে একজন দক্ষ ভাস্কর হিসেবে নিজেকে গড়ে তোলেন। তার সৃজনশীলতা ও প্রতিভা শুধু ভাস্কর তৈরিতেই নয়, বিকাশ করেছে শিল্পকলার বহুমাত্রিক ক্ষেত্রেও। ‘মীনা’, ‘অ্যান্ট অ্যান্ড দ্য ডাভ’, ‘নাইট অব দ্য পাম্পকিন’, ‘দ্য পিঙ্ক ডায়মন্ড এনিগমা’, ‘দ্য থ্রি গোল্ড কয়েন’সহ বহু অ্যানিমেশন চিত্রে তার অবদান রয়েছে। বর্তমানে কামরুজ্জামান কিডনির জটিল রোগে আক্রান্ত।  ২০১৭ সাল থেকে নিয়মিত ডায়ালাইসিস করতে হয় তাকে। বর্তমানে প্রতি তিন দিন পরপর ডায়ালাইসিস করতে হয়।  অতি দ্রুত কিডনি প্রতিস্থাপনই পারে গুণী ও প্রতিভাবান এই শিল্পীকে  বাঁচাতে। নিজের চিকিত্সা ও আনুষঙ্গিক বিষয়ের ব্যয় বহন করার মতো তার আর্থিক অবস্থা নেই। চিকিত্সার জন্য প্রায় ৪০ লক্ষ টাকা প্রয়োজন। সমাজের বিত্তবান মানুষের আর্থিক সহায়তাই পারে এই শিল্পীকে বাঁচাতে, সরাসরি আর্থিক সহায়তার জন্য-মোহাম্মদ কামরুজ্জামান ভাস্কর অ্যাকাউন্ট নং: ১০১৭৪৫১৫০৪০৩১ আইএফআইসি ব্যাংক সুইফট কোড: IFICBDDH017। অর্থ সংগ্রহের জন্য শিল্পকর্ম দিয়েও সহায়তা করা যাবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন তারানা হালিমের সঙ্গে (০১৬৭৬৯৯২৪৫৫