চ্যাটিং

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪০

প্রেমিকা :এই শোনো, একটা ছবি পাঠাচ্ছি দেখো, সুন্দর না?  

প্রেমিক :ওয়াওওও, সুন্দর।

প্রেমিকা :কি সুন্দর?

প্রেমিক :কেন, যে মেয়েটার ছবি পাঠালে, সে সুন্দর।

প্রেমিকা :আচ্ছা, তাই না? তুই আমার লগে চ্যাট করতে বসে আরেক মেয়েরে কস সুন্দর?   

প্রেমিক :আরে তুই তুই করছো কেন, বাবু? 

প্রেমিকা : ধুত্তোর তোর বাবু। তুই আরেক মেয়ের ছবি দেখে আমারে লিখবি ওই মেয়ে সুন্দর, আর তোরে আমি সম্মান দিয়ে আপনে আপনে কমু?    

প্রেমিক :ওমা, তুমিই না ছবি পাঠালে? 

প্রেমিকা :তো কী হইছে? আমি পাঠালাম বলেই তুই মেয়ের ছবি দেখবি? 

প্রেমিক :তো, পাঠালে কী দেখব? 

প্রেমিকা :দেখবি, মেয়ের জামা। জামাটা সুন্দর কিনা তাই দেখবি। দেখে বলবি— জামাটা আমারে সুন্দর লাগবে কিনা? তাইলে ঈদে এই জামা অন লাইনে অর্ডার দেবো।    

প্রেমিক :ইয়ে মানে জানু, আমি তো মনে মনে সেটাই বলছিলাম। জামাটা অনেক সুন্দর।

প্রেমিকা :তোর মতো এত বড় মিথ্যুক এ জীবনে দেখিনি। অন লাইনে জামাটা কেনার অর্ডার দেবো কিনা সেই সাজেশন চাইতে গেলাম, আর তুই কিনা কস—মেয়ে সুন্দর!    

প্রেমিক :আরে বাবু, অর্ডার দেবে মানে? এখনি অর্ডার দেবে। কত দাম তাই বলো, এখনি বিকাশ করছি। 

প্রেমিকা :সত্যি বলছো? আচ্ছা যাও, এবারের মতো তোমাকে ক্ষমা করলাম। আর যদি কোনোদিন কোনো মেয়ের দিকে...।

প্রেমিক :কি যে বলো, মাথা খারাপ?