মানুষকে হাসানোর নানা উপায় রয়েছে। এর মধ্যে অন্যতম ও প্রসিদ্ধ উপায় হলো গল্প বলা। হাসির গল্পগুলোকে কাগজে-কলমে লিখে বই আকারে প্রকাশ করে থাকেন অনেকেই। এবারের অমর একুশে বইমেলাতেও তেমন কিছু রম্য বই বের হয়েছে। যারা গোমড়া মুখে থাকতে অপছন্দ করেন, কারণে-অকারণে হাসতে চান তারা এ বইগুলোতে ডুব দিতে পারেন। এতে এমন অনেক উপাদান পাবেন যেগুলো আপনাকে হাসাবে, কিছুসময়ের জন্য হাস্যরসে ভেজাবে।
