সিরিয়া থেকে পালিয়ে গেছে মার্কিন সেনারা। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের রাজনৈতিক উপদেষ্টা বাসিনা শা’বান এই মন্তব্য করেন।
তিনি বলেন, আমরা প্রতিরোধ গড়ে তোলার কারণে পালিয়ে গেছে মার্কিন সেনারা।
সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার করে নেয়ার ব্যাপারে ট্রাম্প বলেন, সিরিয়ায় ইসলামিক স্টেট গ্রুপ পরাজিত হওয়ায় সেখানে মার্কিন সৈন্য রাখার আর কোন প্রয়োজন নেই।
এনিয়ে বাসিনা শা’বান বলেন, কেউ কেউ সিরিয়া থেকে পালানোর পর একটি বাহিনীর পরাজয় ঢেকে রাখার চেষ্টা করছে।
তিনি আরো বলেন, সিরিয়ার যে সেনাবাহিনীর প্রতিরোধের মুখে মার্কিন সরকার সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিলে সেই সেনাবাহিনীর প্রশংসা করে কেউ খবর পরিবেশন করছে না।
আরো পড়ুন: ইন্দোনেশিয়ায় সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে ২৮১
২০১৪ সালে উগ্র জঙ্গি গোষ্ঠীকে দমনের নাম করে সিরিয়াতে সেনা মোতায়েন করেছিল আমেরিকা।
ইত্তেফাক/এসআর
