বিজ্ঞান
মিরাজুল ইসলাম, প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
আমাদের পরিবেশ
২৯. সকল প্রাণী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কিসের উপর নির্ভরশীল?
উ: উদ্ভিদের।
৩০. শক্তি উদ্ভিদ থেকে কোথায় প্রবাহিত হয়?
উ: প্রাণীতে।
৩১. খাদ্য শৃঙ্খলের শুরু কোথা থেকে?
উ: সবুজ উদ্ভিদ ।
৩২. খাদ্য শৃঙ্খল কাকে বলে?
উ: বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়া হলো খাদ্য শৃঙ্খল।
৩৩. যেকোনো বাস্তুসংস্থানে অনেকগুলো কী থাকে?
উ: খাদ্যশৃঙ্খল।
৩৪. একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে কী তৈরি করে?
উ: খাদ্যজাল।
৩৫. ব্যাঙ খাদ্য হিসেবে কী গ্রহণ করে?
উ: পোকামাকড়।
৩৬. আবাসস্থল কাকে বলে?
উ: উদ্ভিদ যে স্থানে জন্মায় এবং প্রাণী যে বিশেষ জায়গায় বাস করে তাকে আবাসস্থল বলে।
৩৭. পরাগায়ন কাকে বলে?
উ: বীজ সৃষ্টির লক্ষ্যে এক ফুল থেকে অন্য ফুলে পরাগরেণুর স্থানান্তরকে পরাগায়ন বলে।
৩৮. বীজের বিস্তরণ কাকে বলে?
উ: মাতৃউদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াকে বীজের বিস্তরণ বলা হয়।
৩৯. মাধ্যম কাকে বলে?
উ: কোনো কিছু স্থানান্তরের জন্য অথবা কোনো কাজ সম্পাদনের জন্য ব্যবহূত বস্তু, যন্ত্র বা উপায়।
৪০. মাতৃ উদ্ভিদ কাকে বলে?
উ: যে উদ্ভিদের অঙ্গ বা বীজ থেকে নতুন উদ্ভিদের জন্ম হয় তাকে মাতৃ উদ্ভিদ বলে।
