টোঙ্গা উপকূলে শক্তিশালী ভূমিকম্প

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ১১:০৫

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টোঙ্গা উপকূলের অদূরে সোমবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৪। তবে এতে সুনামি সতর্কতা জারি করা হয়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এই তথ্য জানায়। খবর এএফপি’র।  

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল টোঙ্গার রাজধানী নুকু’আলেফার প্রায় ৮৫ কিলোমিটার উত্তরে ভূপৃষ্ঠের ১শ’ কিলোমিটার গভীরে। 

আরো পড়ুন: স্ত্রীকে খুন করে ৭ মাস ধরে অনলাইনে জীবিত দেখান স্বামী 

এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ককরণ কেন্দ্র জানায়, এ ভূমিকম্পজনিত কারণে সুনামির কোন হুমকি নেই। 

ইত্তেফাক/এসআর