উখিয়ায় স্কুলছাত্রীকে গণধর্ষণের পর হত্যা গ্রেফতার দুই

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:২০

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা                                              

উখিয়ায় অপহরণের পর স্কুলছাত্রীকে গণধর্ষণ শেষে গলাটিপে হত্যার ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ী সোনাঘোনা এলাকার নির্জন ছড়ার ভেতরে গণধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে। মেয়েটির লাশের পাশে পড়ে থাকা একটি আলামতের সূত্র ধরে পুলিশ একই গ্রামের নুরুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম ও তার স্বীকারোক্তি অনুযায়ী মৃত আব্দুস ছবুরের ছেলে হাছানুরকে গ্রেফতার করে।

উখিয়া থানার ওসি তদন্ত নুরুল ইসলাম জানান, এ ঘটনায় আটক দুই জনকে আসামি করে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মেয়েটির লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।