রাজবাড়ীতে ফেনসিডিলসহ বাসযাত্রী আটক

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:২২

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশের অভিযানে ফেনডিলসহ এক নারী বাসযাত্রীকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ২৫ বোতল ফেন্সিডিলসহ বাসযাত্রী বেবী বেগমকে আটক করে পুলিশ। আহলাদীপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাসুদ পারভেজ ভুঁইয়া জানান, ফেনসিডিলসহ নারী বাসযাত্রীকে আটক করে রাজবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে রাজবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।