আপনার রাশিফল

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৭

মুহম্মদ আনিসুল হক

১৬ ফেব্রুয়ারি ২০২০ খ্রিষ্টাব্দ, রবিবার

আজ ৩ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ এবং ২১ জমাদিউস সানি ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৪৩ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৫৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: ইউরেনাস ও নেপচুন। আপনার শুভ সংখ্যা: ৪ ও ৭। শুভ বার: রবি ও  সোম। শুভ রত্ন: অ্যামিথিস্ট ও গার্নেট।  জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। শরীর কোনো কারণে অসুস্থ হতে পারে। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ গ্রহণ করুন।         

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

দাম্পত্য ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। অপরের প্রতি সদাচরণ করুন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকবে। ঘনিষ্ঠ কারো সহযোগিতা পেতে পারেন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা নাও পেতে পারেন। শরীর খুব একটা ভালো যাবে না। অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন। আহারে-বিহারে সতর্ক থাকুন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

সন্তানের সঙ্গে কোনো বিষয়ে মতবিরোধ দেখা দিতে পারে। নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করুন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

কোনো কাজ শুরু করার আগে মায়ের সঙ্গে আলোচনা করে নিন। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। চলাফেরায় সতর্ক থাকুন। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন। ঠান্ডা ও ধুলাবালি সম্পর্কে সতর্ক থাকুন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পেতে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। পড়াশোনায় আনন্দ পাবেন। কোনো আত্মীয়ের সঙ্গে অনেক দিন পর দেখা হতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। কোনো বিশেষ রঙের প্রতি আকর্ষণবোধ করতে পারেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। আইনি ঝামেলা থেকে নিজেকে দূরে রাখুন। অকারণ ব্যয় পরিহার করুন। দূরে কোথাও যাত্রা হতে পারে। কিছুটা অসুস্থবোধ করতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

ট্রেড ইউনিয়ন-কর্মীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ অব্যাহত রাখুন। আর্থিক দিক ভালো থাকতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। সামাজিক কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। পিতার শরীর-স্বাস্থ্য ভালো থাকার সম্ভাবনা আছে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার চেষ্টা করুন।