জাকির হোসেন
আলোকায়ন
প্রচ্ছদ: মুকুল রেজা। মূল্য: ১৫০ টাকা
খ্যাতিমান সাংবাদিক-সাহিত্যিক ফয়েজ আহ্মদের জীবনালেখ্য। বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন তিনি। শৈশবে ছিলেন ভীষণ দুরন্ত। বক শিকার করতে গিয়ে পুকুরঘাটে নারীকে আহত করেছেন। ট্রেনে ঘুমিয়ে গিয়ে স্টেশন পার হয়ে গেছেন। বিমানে চড়ার জন্য কৈশোরে যুদ্ধে গিয়ে পরীক্ষার বয়স হারিয়েছেন। সুযোগ পেলেই বাড়ি থেকে পালিয়েছেন। রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে কারাগারে গেছেন। হিমালয়ের চূড়ায় উঠবেন বলে দেখা করেছেন তেনজিং নোরগের সঙ্গে। বিনা পাসপোর্টে ঘুরে বেড়িয়েছেন ইউরোপের বিভিন্ন দেশ। লক্ষ জনের মধ্যে মাও সেতুংয়ের সঙ্গে সাক্ষাতের জন্য গেছেন। মহান বিপ্লবী ফিদেল কাস্ত্রোকে দেখার জন্য গেছেন কিউবায়। সেই আমলের সেমিজেট সুপারকোনিতে বসে ভাবতেন, প্লেনটা হাইজ্যাক হয় না কেন? এসব কিছুই জানা যাবে এই বইতে।
