কমলাপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:৪৮

রাজধানীর দক্ষিণ কমলাপুরের একটি মেস থেকে তিতুমীর কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত মুজিবুর রহমান সাইমন (২৩) স্নাতক শেষ বর্ষের ছাত্র বলে জানিয়েছেন পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার জাহিদুল ইসলাম সোহাগ।

তিনি বলেন, সাইমনের বাড়ি কুমিল্লার লাকসামে। দক্ষিণ কমলাপুর সরদার কলোনির একটি মেসে থাকতেন তিনি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

পুলিশ কর্মকর্তা জাহিদুল বলেন, তার বন্ধুবান্ধবের কাছ থেকে শুনেছি, ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার পরপরই তিনি আত্মহত্যা করেছেন। তবে এখনো সেই স্ট্যাটাস দেখা হয়নি।