ব্রাহ্মণবাড়িয়ায় ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ১৭:০০

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ এস এম সফিকুল্লাহ ও নবীনগর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ নজির আহমদ।

আরো পড়ুন : পাঠকের ভালোবাসায় ৬৬ বছরে ইত্তেফাক

প্রেসক্লাবের সভাপতি খ আ ম রশিদুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আল আমীন শাহীন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সম্পাদক রিয়াজ উদ্দিন জামি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মোহাম্মদ আরজু।

ইত্তেফাক/ইউবি