বিএনপি নেতা মিলনসহ তিন জন আটক

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:৫২

বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ তিনজনকে আটক করেছে পুলিশ। খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়া পল্টনে আয়োজিত সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় রাজধানীর নাইটিংগেল মোড় থেকে ফজলুল হক মিলনকে আটক করে পুলিশ। এর আগে সকালের দিকে নয়া পল্টনে কার্যালয়ের সামনে থেকে দুই কর্মীকে আটক করে পুলিশ।