ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত ৩০

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:৫৪

ইয়েমের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা দাবি করেছেন, সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ৩০ জন নিহত হয়েছে। এদের মধ্যে নারী ও শিশুসহ অনেক বেসামরিক নাগরিক রয়েছে। হুতি নিয়ন্ত্রি আল জাওয়াফ প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। এদিকে শুক্রবার জোটের একটি যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি করেছে হুতি বিদ্রোহীরা। তবে সৌদি জোটের এক মুখপাত্র জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হয়েছে। —আল জাজিরা