১৭ ফেব্রুয়ারি ২০২০ খ্রিষ্টাব্দ, সোমবার
আজ ৪ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ এবং ২২ জমাদিউস সানি ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৪৩ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৫৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা: ৪ ও ৮। শুভ বার: শনি ও রবি। শুভ রত্ন: নীলা ও গার্নেট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। সামাজিক সংকট এড়িয়ে চলার চেষ্টা করুন। আপনার নামে কোনো অপবাদ রটার আশঙ্কা আছে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
অপরের প্রতি সদাচরণ করার চেষ্টা করুন। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। জ্ঞাতিশত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না। কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে মতানৈক্য দেখা দিতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। নিজের মনোভাব স্পষ্ট করলে ভালো করবেন। সন্তানের কোনো বিষয় চিন্তার কারণ হতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
মাতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। মন ভালো থাকবে। পথ চলাচলে সতর্কতা অবলম্বন করুন। উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আগ্রহবোধ করতে পারেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই-বাছাই করে নিন। গলায় কোনো সমস্যা দেখা দিতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
বাড়িতে অতিথি আসতে পারে। অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পাবে। পাওনাদার তাগাদা দিতে পারে। মাথাব্যথায় ভুগতে পারেন। পড়াশোনায় আনন্দবোধ করতে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
কোনো বিশেষ রঙের প্রতি আকর্ষণবোধ করতে পারেন। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। ব্যয় বৃদ্ধি পেতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। জনসম্পৃক্ততা বাড়তে পারে। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
সামাজিক কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। কর্মস্থলে সিনিয়রদের পরামর্শ গ্রহণ করুন। অসুস্থ পিতার শারীরিক অবস্থার উন্নতি হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করবেন। জ্ঞানস্পৃহা বাড়বে। পেশাগত দিক ভালো যাবে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। তীর্থ ভ্রমণের সুযোগ পেতে পারেন।
