আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পানিতে ডুবে সাকিব (৩) নামে এক শিশু মারা গেছে। রবিবার দুপুরে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদী এলাকায় বাড়ির পাশের ময়লার গর্ত থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে সকাল থেকে সে নিখোঁজ ছিল। সাকিব প্রভাকরদী গ্রামের কাওছারের ছেলে। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা আবাসিক মেডিক্যাল অফিসার আশরাফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
