পঞ্চগড়ে হোটেল শ্রমিকের লাশ উদ্ধার

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৯

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় জেলার সদর উপজেলায় মিলন (১৬) নামে এক হোটেল শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশন এলাকার আমিনুরের হোটেল থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। মিলন সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ঘাটিয়ারপাড়া গ্রামের ভ্যানচালক আব্দুস সালামের ছেলে।

পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম রফিক জানান, এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে।