‘সিইও অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড পেলেন আইবিবিএল এমডি

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫১

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল) ম্যানেজিং ডাইরেক্টর (এমডি) ও সিইও মো. মাহবুব উল আলম যুক্তরাজ্যভিত্তিক ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স হাউজ ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজরি প্রদত্ত ‘সিইও অব দ্য ইয়ার ২০১৯’ অ্যাওয়ার্ড অর্জন করেছেন। সম্প্রতি পঞ্চম ইসলামিক রিটেইল ব্যাংকিং অ্যাওয়ার্ডস ২০১৯ অনুষ্ঠানে ক্যামব্রিজ আইএফএর সিইও ড. শফিজা আজমী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলমকে এই অ্যাওয়ার্ড হস্তান্তর করেন।—প্রেস বিজ্ঞপ্তি