স্পোর্টস রিপোর্টার
স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সম্মাননা ও স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের বাংলাদেশিদের সংগঠন ‘ফ্রেন্ডস ক্লাব অফ লস এঞ্জেলস’।
শনিবার ঢাকায় এক জমকালো অনুষ্ঠানে ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ ও খুরশিদ আলম বাবুল, ব্যাডমিন্টন তারকা শেখ আবুল হাশেমকে সম্মাননা দেওয়া হয়।
সাবেক জাতীয় ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু, শিল্পী মোস্তাফা জামান আব্বাসী, ফেরদৌসী রহমান, আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফা শিল্প ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে আজীবন সম্মাননা পান। ক্রীড়া সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সৈয়দ মামুন।
