সাংবাদিক দীপু হাসান আর নেই

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৭

সিনিয়র সাংবাদিক দীপু হাসান (৫৩ ) আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। গতকাল রবিবার দুপুরে তিনি রামপুরার বেটার লাইফ হাসপাতালে মারা যান। তিনি পূর্বপশ্চিমবিডি. নিউজের প্রতিষ্ঠাকালীন নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।

দীপুর ছোটো ভাই আলীম আল হাসান জানান, দুপুরে রাজধানীর হাতিরঝিলের বাগিচারটেকে নিজ বাসভবনে হূদরোগে আক্রান্ত হন দীপু। পরে স্বজনরা তাকে ঐ হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। সাংবাদিক দীপু কর্মজীবনে দৈনিক প্রথম আলো, সমকাল, আজকের কাগজ, এনটিভি, যমুনা টিভি, একাত্তর টিভিসহ প্রথম সারির বিভিন্ন গণমাধ্যমে কাজ করেন। সত্, বিনয়ী ও সদালাপী দীপু হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তার পুরোনো সহকর্মী ও বন্ধুরা। তারা দীপুর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এছাড়া তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আবু জাফর সূর্য, ঢাকা সাব এডিটর কাউন্সিলসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।