বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদনসহ ১৪ দফা দাবিতে রাজশাহীর বেসরকারি শাহ মখদুম মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা কয়েক দিন ধরে আন্দোলন করে আসছিলেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কর্তৃপক্ষ গতকাল তাদের হল থেকে বের করে তালা ঝুলিয়ে দেওয়ার প্রতিবাদে রাস্তায় মানববন্ধন করেন —আজাহার উদ্দিন