ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের সহকারী পরিচালক আতাউর রহমান সরকার তাকে জিজ্ঞাসাবাদ করেন। এর আগে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য গত ৬ ফেব্রুয়ারি কমিশন থেকে তার কাছে তলবি নোটিশ পাঠানো হয়। উল্লেখ্য, যুবলীগ নেতা খালেদ, জি কে শামীম ও সম্রাটের সঙ্গে ব্যাবসায়িক সম্পর্ক থাকা ডিএসসিসির ২০ নম্বর ওয়ার্ডের বিতর্কিত কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ শূন্য থেকে হাজার কোটি টাকার মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
