খা দ্য গু ণ

শালগম

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ১৭:১৪

 

শালগমের পাতা শাক হিসেবে খাওয়া যায়, যা অত্যন্ত পুষ্টিকর। এক কাপ সিদ্ধ শালগম থেকে ২৮.৮০ কিলোক্যালরি খাদ্যশক্তি পাওয়া যায়। এ ছাড়া এতে ১০৯৪০ ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন-এ, ৩৯.৪৬ মিলিগ্রাম ভিটামিন-সি, ১৯৭.২৮ মিলিগ্রাম ক্যালসিয়াম, ২.৭১ মিলিগ্রাম ভিটামিন-ই, ২৯২.৩২ মিলিগ্রাম পটাশিয়াম, ১৬৯.৯২ মাইক্রোগ্রাম ফলেট, ৫২৯.৩৪ মাইক্রোগ্রাম ভিটামিন-কে এবং ৫.০৪ গ্রাম খাদ্য-আঁশ আছে।

স্বাস্থ্যতথ্য

l শালগম দেহের রোগপ্রতিরোধক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে।

l এতে বিদ্যমান লিউটিন নামক উপাদান হূদযন্ত্রের জন্য উপকারী।

l এর ভিটামিন-সি দেহের কোষের ক্ষয় রোধ করে।

l শালগমের পাতায় গ্লুকোসিনোলেট নামক উপকারী উপাদান রয়েছে, যা ক্যান্সার প্রতিরোধ করে।

l রক্তের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক।

l শালগমে প্রচুর খাদ্য-আঁশ থাকায় এটি কোষ্ঠকাঠিন্য নিরাময় করে।

l ডায়াবেটিস রোগীদের জন্য এটি উপকারী।

l শালগম কফ, ব্রঙ্কাইটিস ও অ্যাজমা নিরাময়ে সাহায্য করে।

l শালগম রক্ত পরিশোধিত করে এবং রক্তকণিকা বৃদ্ধিতে সাহায্য করে।

l এটি দেহে রোগসংক্রমণে বাধা দেয়।

l শালগম ক্ষুধামন্দা দূর করে।

l এর রস রক্তে ইউরিক এসিডের মাত্রা কমাতে সাহায্য করে।

l এটি ব্রণসহ ত্বকের অন্যান্য সমস্যা নিরাময়ে কার্যকরী ভূমিকা পালন করে।

 

সতর্কতা

বয়স্ক ব্যক্তি যারা অন্ত্রের সমস্যায় আক্রান্ত এবং যাদের খাবার হজমে অসুবিধা হয়, তাদের শালগম খাওয়া থেকে বিরত থাকা উচিত।