দিল্লির জামিয়া মিলিয়া শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার নতুন আরেকটি ভিডিও সামনে এসেছে। সেই ভিডিওতে দেখা গেছে এক রুমে নিরীহ শিক্ষার্থীদের বেধড়ক পেটানো হচ্ছে। ছেলে-মেয়ে কেউ বাদ যাচ্ছে না এই হামলা থেকে। পাশাপাশি সিসি ক্যামেরা ভেঙে দিচ্ছেন এক পুলিশ।
সোমবার নতুন এই ভিডিও প্রকাশ্যে আনে জামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত জামিয়া কো-অর্ডিনেশন কমিটি।
ভিডিওতে দেখা যাচ্ছে- দরজা ভেঙ্গে রুমের ভেতর ঢুকছে পুলিশ সদস্যরা। এরপর শিক্ষার্থীরা একে একে বাইরে বের হতে থাকলে পুলিশ নির্বিচারে পেটাতে থাকে। এদিকে এক সঙ্গে অনেকে বেরোতে গিয়ে সরু দরজায় জটলা সৃষ্টি হয়। তখনও মারধর চলতে থাকে। সবশেষ সিসি ক্যামেরা ভেঙে দেন এক পুলিশ।
আরো পড়ুন: জাপানে নগ্ন উৎসবে হাজারো মানুষের ঢল
ভিডিওর শেষের দিক কার্যত ভয়ঙ্কর ছিলো। শিক্ষার্থীরা গাদাগাদি হয়ে পড়ে আছেন। কেউ ছুটে পালানোর চেষ্টা করছেন। ওই অবস্থাতে যাকে সামনে পাচ্ছে, তাকেই নির্বিচারে পেটাচ্ছে পুলিশ।
এর আগে রবিবার শিক্ষার্থীদের পেটানোর প্রথম ভিডিও প্রকাশ পায়। সেখানে লাইব্রেরির ভিতরে ঢুকে শিক্ষার্থীদের উপর পুলিশের মারধর ও ভাঙচুরের ছবি সামনে আসে। এতে পুলিশের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে।
কিন্তু কেন আন্দোলনে যোগ না দেওয়া লাইব্রেরিতে বসে পড়াশোনা করা নিরীহ শিক্ষার্থীদের এভাবে পেটানো হলো, তার কোনও সদুত্তর দিতে পারেনি দিল্লি পুলিশ।
গত ১৫ ডিসেম্বর জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে পুলিশ ব্যাপক তাণ্ডব চালায় বলে অভিযোগ উঠেছিল। কিন্তু তার পক্ষে এত দিন তেমন কোনও প্রমাণ পাওয়া যায়নি। সবশেষ ভিডিওগুলো প্রকাশের মাধ্যমে পুলিশি তাণ্ডবের প্রমাণ মিললো।
ভিডিওগুলো সামনে আসার পরেই অস্বস্তিতে পড়েছে দিল্লি পুলিশ। নতুন এই ফুটেজ সামনে আসার পরে সেই অস্বস্তি আরও বাড়ল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
New CCTV video from December 15, 2019, is released by Jamia Millia Islamia.
— Uzair Hasan Rizvi (@RizviUzair) February 17, 2020
It shows Delhi cops allegedly ransacking the Jamia library, attacking students from inside & outside. Last 20 seconds chilling & immediately one of the cops destroys CCTV cam
pic.twitter.com/alo7EZb97J
ইত্তেফাক/জেডএইচ
