নির্মাতা এহসানুল হক সেলিম। ছোটপর্দায় দীর্ঘদিন নাটক নির্মাণের পর এবার বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার। কলকাতার সঙ্গ যৌথ প্রযোজনা দিয়ে চিত্র পরিচালক হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি। সেলিম বলেন, ‘সিনেমার নির্মাণের পরিকল্পটা অনেকদিনের। অবশেষে সেটি বাস্তবায়ন হতে যাচ্ছে। মার্চে সিনেমার কাজ শুরু করবো। সেই প্রস্তুতি চলছে এখন। যৌথ প্রযোজনার নিয়ম শতভাগ মেনেই সিনেমাটি করব। বাংলাদেশ থেকে নায়িকা নেওয়া হবে এবং কলকাতা থেকে নায়ক থাকবে। এখনো সবকিছু চূড়ান্ত এখনো হয়নি। চূড়ান্ত হলেই সবাইকে জানানো হবে।’
অন্যদিকে সেলিমের পরিচালনায় ‘বন্ধু চিরকাল’ শিরোনামে একটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে এটিএন বাংলায়। নাটকটি রচনা করেছেন সোহেল খান। সপ্তাহে বুধ ও বৃহস্পতিবার নাটকটি প্রচার হচ্ছে। এতে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, খালেদা আক্তার কল্পনা, আল মামুন, সাজ্জাদ রেজা, মিমো, হোমায়রা হিমু, টয়া প্রমুখ। নাটকের বেশিরভাগ শুটিং হয় নেপালে। এখন পর্যন্ত ৩৬ পর্বের শুটিং হয়েছে। পরিচালক জানান, দর্শকদের সাড়ার ওপর পর্ব আরো বাড়ানো হবে।
