স্পোর্টস

আকবর দ্য গ্রেট

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৪

 

এই ভাষার মাসে ৯ ফেব্রুয়ারি বিশ্বের ইতিহাসে নতুন করে লেখা হলো বাংলাদেশের নাম। ইতিমধ্যে অনেকবার বিশ্বের ক্রিকেট অঙ্গনে বাংলাদেশের সুযোগ এসেছিল ইতিহাস গড়ার। গত বছর ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটে প্রথম দিন খেলা ছিল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। সেই প্রথম আসরে চ্যাম্পিয়ান দল ওয়েস্ট ইন্ডিজ এবং আর এক চ্যাম্পিয়নসহ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় বাংলাদেশ।

গত ৯ ফেব্রুয়ারি দৈনিক ইত্তেফাকের প্রথম পাতায় লেখা হয়েছিল ‘বিশ্বকাপে প্রথম ট্রফির হাতছানি’। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ সেই আকাঙ্ক্ষিত সাফল্য এনে দিয়েছে। আকবর আলীর দল এর আগে ভারত যুব ক্রিকেট দলকে ৪ বার অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ১৬টি দলকে পরাজিত করে, আকবর আলী তার স্নেহময়ী ভগ্নির মৃত্যুশোক বুকে নিয়ে মহান বীরের মতো দলকে আগলিয়ে রেখে বাংলাদেশকে পৌঁছে দেয় জয়ের আঙিনায়। সম্রাট আকবরের সঙ্গে তার নামের মিল থাকায় কেউ কেউ তাকে উচ্ছ্বসিত হয়ে বলছেন ‘আকবর দ্য গ্রেট’।