তিন রোহিঙ্গা উদ্ধার
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় মানব পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় এক নারীসহ তিন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতার হওয়া তিন জনের মধ্যে দুই জন গালফ ট্রাভেল এজেন্সির চৌদ্দগ্রাম শাখার কর্মচারী। এ ঘটনার পর গা ঢাকা দিয়েছে গাল্ফ ট্রাভেলস এজেন্সির চৌদ্দগ্রাম শাখা ব্যবস্থাপক।
রবিবার রাতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার ধোরকড়া বাজার ও চিওড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সোমবার দুপুরে নগরীর শাকতলাস্থ র্যাব-১১ সিপিসি-২ এর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
তিনি সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩৯টি পাসপোর্ট, পাসপোর্ট তৈরির ভুয়া জন্ম সনদ, পাসপোর্ট তৈরির বিভিন্ন ভুয়া কাগজপত্র, সার্টিফিকেট তৈরির কাজে ব্যবহূত ৩টি কম্পিউটার, ২টি প্রিন্টার, ১টি স্ক্যানার, ৭টি মোবাইল ফোন ও নগদ ৬০ হাজার ৫৪০ টাকা উদ্ধার করা হয়।
