সেনবাগে নৌকার দুই নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ১৮:২২

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী মোরশেদ আলমের দুইটি নির্বাচনী অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে উপজেলার কাদরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আহম্মদপুর ও উপজেলার বীজবাগ ইউনিয়নের জয়নগর হাই স্কুল এলাকায় এসব ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা গভীর রাতে উপজেলার কাদরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আহম্মদপুর এবং উপজেলার বীজবাগ ইউনিয়নের জয়নগর হাই স্কুল এলাকায় পৃথক দুইটি নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুর শেষে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। এতে অফিস দুইটি পুড়ে যায়। পরে খবর পেয়ে রাতেই সেনবাগ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে।

আরো পড়ুন: জয়পুরহাটে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে ককটেল হামলা

আওয়ামী লীগের দুইটি নির্বাচনী অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, এ ব্যাপারে থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ইত্তেফাক/বিএএফ