বাংলাদেশি যুব প্রতিনিধিদলের ভারত সফরের জন্য দরখাস্ত আহ্বান করেছে ভারতীয় হাইকমিশন। ‘বাংলাদেশ যুব প্রতিনিধিদলের ভারত সফর ২০২০’ শীর্ষক এই কর্মসূচিতে বরাবরের মতো ১০০ জন যুবক-যুবতি সফরকালে ভারতের বিভিন্ন শিক্ষা, ব্যবসা, তথ্যপ্রযুক্তি ও কারিগরি প্রতিষ্ঠানের তরুণদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবে। একই সঙ্গে বিশিষ্ট সাংস্কৃতিক, ঐতিহাসিক স্থান এবং ব্যাবসায়িক কেন্দ্রসমূহ পরিদর্শনের সুযোগও থাকবে। আগামী ২৯ ফেব্রুয়ারির মধ্যে আগ্রহীদের আবেদন করতে হবে।
আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে। ভারত সরকার এই ভ্রমণের ব্যয়ভার বহন করবে। আবেদনকারীকে পড়াশোনা, কাজে বা পেশাগত ক্ষেত্রে উল্লেখযোগ্য কৃতিত্বের অধিকারী হতে হবে। তার মধ্যে নতুন স্থান,সংস্কৃতি ও নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার আগ্রহ থাকতে হবে। বর্তমান বৈশ্বিক বিষয়াবলি এবং ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহ্যগত, সাংস্কৃতিক এবং মানুষে-মানুষে সংযোগ সম্পর্কে সাধারণ জ্ঞান থাকতে হবে।
বাংলাদেশের যুব প্রতিনিধিদলের সদস্য হতে যোগ্য প্রার্থীদের ([email protected]) এই ঠিকানায় নির্দিষ্ট ফরম্যাটে জীবনবৃত্তান্ত দিতে হবে।
