বইমেলায় নিলয় সুন্দরমের ‘নিখোঁজ সংবাদ’

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৭

অমর একুশে বইমেলায় নিলয় সুন্দরমের ‘নিখোঁজ সংবাদ’ প্রকাশিত হয়েছে। এটি নাগরী প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে। বইটিতে সাতটি গল্পে মূলত সাতটি বিষয়কে তুলে ধরা হয়েছে। 

অধিকাংশ গল্পে বর্তমান সমাজের নানান অবক্ষয় যেভাবে লেখককে ভাবায় সে ভাবনাগুলোকে যাদুবাস্তবতা ও পরাবাস্তবতার আলোকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। পাঠক গল্পগুলো পড়ে এসব বিষয় নিয়ে নতুন করে ভাবনার খোরাক পাবেন। এছাড়াও অগোচরে আমাদের মধ্য থেকে নিখোঁজ হতে বসা বোধগুলোকে খুঁজতে বসবেন বলে লেখক আশা প্রকাশ করেন।

আরো পড়ুন:  আনোয়ার কবিরের কবিতার বই ‘বঙ্গবন্ধু শত ফুলের কোরাস’

‘নিখোঁজ সংবাদ’ লেখকের প্রথম প্রকাশিত বই। বইটির প্রচ্ছদ করেছেন আল নোমান। এটি বইমেলার ২২৫-২২৬ স্টলে পাওয়া যাচ্ছে। বইটির মূল্য রাখা হয়েছে ২১০ টাকা। 

 ইত্তেফাক/এএএম