‘কাউকে বাদ দিয়ে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়’

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ২০:১৪

আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন বলেছেন, আইন বিভাগ, বিচার বিভাগ, সরকার, মিডিয়া সবাই মিলে এক্যবদ্ধ ভাবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বির্নিমানে কাজ করতে হবে। কাউকে বাদ দিয়ে দেশের টেকসই উন্নয়ন সম্ভব না। বাংলাদের উন্নয়নের সাংবাদিকদের ভূমিকা রয়েছে। 

তিনি স্থানীয়ভাবে প্রকাশিত সাপ্তাহিক আমাদের আড়াইহাজার পত্রিকার ৭ম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন। অনুষ্ঠানে আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন সফল নির্বাহী অফিসার হিসেবে বিশেষ সম্মনায় ভূষিত হয়েছেন।  

পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ইউ এনও সোহাগ হোসেনের হাতে সম্মাননা তুলে দেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক মাসুম বিল্লাহ। আরও বক্তব্য রাখেন, সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবুর সহধর্মিনী ডা. সায়মা আফরোজ ইভা, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের কোষাধ্যক্ষ আবু কাউছার খোকন, এশিয়ান টিভির প্রধান বার্তা সম্পাদক বেলাল হোসাইন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি আবু দারদা জোবায়েরসহ বরেণ্য সাংবাদিকরা। 

সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন বলেন, এই পুরষ্কার পাওয়ায় আমি আনন্দিত। আমার কাজের আরও গতি বাড়বে।

জানা গেছে, সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ , বাল্য বিবাহ বন্ধ , কিশোরীদের স্বাস্থ্য রক্ষা, মুজিব দিবসের ক্ষণগণনা ও  জাতীয় দিবস পালনে নির্বাহী অফিসার সোহাগ হোসেন অনেক অবদান রয়েছে।  

আড়াইহাজার উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি লোকমান হোসেন বলেন, উপজেলা নির্বাহী অফিসার যোগদান করার পরই সব কিছু চিত্র পাল্টে গেছে। বিশেষ করে নকল মুক্ত পরিবেশে এসএসসি, জেএসসি ও পিএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।আড়াইহাজারবাসী তা সব সময় স্মরণ রাখবে।

ইত্তেফাক/কেকে