ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটালে নিওনেটাল (নবজাতক) ইনটেনসিভ কেয়ার ইউনিট (এনআইসিইউ) সেবার গতকাল উদ্বোধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ইউসিফ আবদুল্লাহ আল-রাজী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান পিএইচডি
০০০০
হাউজিং ফিন্যান্স ইন বাংলাদেশ শীর্ষক একটি যৌথ সভা রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিনের (কাজল) সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় রিহ্যাব সহসভাপতি (প্রথম) লিয়াকত আলী ভুঁইয়া ও রিহ্যাব সহসভাপতি ফিন্যান্স প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা, বিশ্বব্যাংকের লিড ফিন্যানসিয়াল সেক্টর স্পেশালিস্ট সাইমন ক্রিস্টোফার উপস্থিত ছিলেন
০০০০
মোবাইল ফিন্যানসিয়াল সার্ভিসকে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার প্রতিরোধে সচেতনতা বাড়াতে গোপালগঞ্জে বিকাশের সমন্বয় কর্মশালায় স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার শতাধিক সদস্য ও ৪ শতাধিক বিকাশ এজেন্ট অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, পিপিএম (বার)।
০০০০
লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড ও রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেড সম্প্রতি একটি চুক্তি সই করেছে। লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী রাজেশ সুরানা এবং রেকিট বেনকিজারের ব্যবস্থাপনা পরিচালক বিশাল গুপ্তা চুক্তিতে সই করেন। চুক্তি অনুয়ায়ী, এখন থেকে রেকিট বেনিকিজার বর্জ্যব্যবস্থাপনার জন্য লাফার্জহোলসিমের বর্জ্যব্যবস্থাপনা প্রকল্প জিওসাইকেলের সেবা নেবে
