সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন পাবনা পলিটেকনিক

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ২০:০৯

 

ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিংবা জাহাঙ্গীরনগরের মতো দেশের সেরা সব বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে ‘সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ-২০১৮’ শীর্ষক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট-এর ‘ইরর স্কোয়াড বাংলাদেশ’ দল। চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন প্রিয়াল ইসলাম, মো. আবদুললাহ ও তাসদির আহমেদ। সম্প্রতি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছে ইউনাইটেড কলেজ অব এভিয়েশেন, সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট (ইউসিএএসএম)-এর দল মিনজুরুল ইসলাম, রাফিন হোসেন ও সাবিত শাফির দল ‘ফ্রগ হান্টার’।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডাক, টেলিযোগাযোগ  এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, আইএসপিএবি সভাপতি এম এ হাকিমসহ আরো অনেকে।