উদ্ভাবন ও প্রযুক্তিতে আগ্রহী তরুণদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন আর্থসামাজিক সমস্যার ডিজিটাল সমাধানে উত্সাহ দেওয়ার লক্ষ্যে আয়োজিত বাংলালিংক এসডিজি হ্যাকাথন ‘কোড ফর অ্যা কজ’-এর দ্বিতীয় আসর সম্পন্ন হয়েছে। ২৪ ঘণ্টাব্যাপী প্রতিযোগিতাপূর্ণ এই হ্যাকাথন শেষে সেরা তিনটি দলের নাম ঘোষণা করে পুরস্কার প্রদান করা হয়। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, বাংলালিংকের চিফ এথিক্স অ্যান্ড কমপ্লায়েন্স অফিসার মুনিরুজ্জামান শেখ ও প্রতিষ্ঠানটির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।
আগ্রহী তরুণরা অনলাইন সাবমিশনের মাধ্যমে বাংলালিংক এসডিজি হ্যাকাথনে অংশগ্রহণ করে। - প্রেস বিজ্ঞপ্তি
