সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৮৬

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ২০:০৫

সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সন্ধ্যা থেকে সোমবার দুপুর পর্যন্ত জেলার ৮টি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, সাতক্ষীরা সদর থানা থেকে ১৬ জন, কলারোয়া থানা থেকে ১৮ জন, তালা থানা থেকে ৬ জন, কালিগঞ্জ থানা থেকে ১০ জন, শ্যামনগর থানা থেকে ১৩ জন, আশাশুনি থানা থেকে ১০ জন, দেবহাটা থানা থেকে ৫ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরো পড়ুন: হত্যাকারীদের ফাঁসির দাবিতে ঘাটাইলে বিক্ষোভ

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

ইত্তেফাক/বিএএফ