নোয়াখালীর সেনবাগ উপজেলাধীন ১ নম্বর ছাতারপাইয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর মাহাতাবপুর পূর্ব পাড়া দিঘিরপাড়ের সেতুটির দুই পাশে রেলিং ভেঙে খালে পড়ে যায়। নতুন করে সেতুর মাঝখানে বড়ো গর্ত হয়েছে। ফলে যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। গত চার বছর ধরে দুই পাশের রেলিং ভাঙা থাকলেও তা আজো নির্মাণ করা হয়নি। ফলে ঝুঁকি নিয়েই চলাচল অব্যাহত রয়েছে। উপজেলার মাহাতাবপুর থেকে ভোগুই-বটতলী বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই সড়ক দিয়ে সীমান্তবর্তী এলাকার বসন্তপুর-তেমুহনী বাজার-মাহাতাবপুর-ভোগুই-বটতলী বাজার নিচন্তপুর গ্রামের মানুষসহ আশেপাশের গ্রামের মানুষ তেমুহনী বাজার, ভোগুই-বটতলী বাজার, বসন্তপুর চিলাদি, ছাতারপাইয়া যাতায়াত করেন। দিনের বেলা সেতুর গর্ত এড়িয়ে চলাচল করা গেলেও রাতের আঁধারে প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটে। গত মাসে গর্তের মধ্যে অটোরিকশা পড়ে গিয়ে আহত হন যাত্রীরা। যতদ্রুত সম্ভব সেতুটি পুনর্নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. গিয়াস উদ্দিন হূদয়, ছাতারপাইয়া, নোয়াখালী
